চারদিকে অসুস্থ হচ্ছে মানুষ। খুব ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ, বাইরে দীর্ঘ সময় কাজ করেন-এমন ব্যক্তি বা স্থূলকায় ব্যক্তি, মানসিক রোগী এবং হৃদ্রোগ, ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত মানুষেরা বেশি ঝুঁকির মধ্যে আছেন। প্রচণ্ড গরমে ডায়রিয়া, ভাইরাস জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন হাসপাতালের পাশাপাশি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে এ ধরনের রোগী বেড়েছে এবং এক সপ্তাহ ধরে এই প্রবণতা দেখা যাচ্ছে। অন্তর্বিভাগের পাশাপাশি বহির্বিভাগে এ ধরনের রোগী আসছে। গরমের কারণে শিশুদের শ্বাসকষ্ট কিংবা নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। ভাইরাস জ্বরও হচ্ছে। এ ছাড়া ডায়রিয়ায়ও আক্রান্ত হচ্ছে শিশুরাও। তাই চিকিৎসকরা বলছেন, গরমের সময় বিশেষ কয়েকটি রোগের প্রাদুর্ভাব বাড়তে দেখা যাচ্ছে। কিন্তু কিছুটা সতর্ক হলেই এসব রোগ থেকে নিজেকে নিরাপদ রাখা সম্ভব। এসব ক্ষেত্রে দেরি না করে হাসপাতাল কিংবা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন, পাশাপাশি শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। গরম প্রতিরোধে পর্যাপ্ত এবং প্রয়োজনে প্রচুর জীবাণুমুক্ত পানি পান করতে হবে। হালকা ও সুতি জামা পরিধান করা। এ ছাড়া গরমের অন্যান্য রোগ প্রতিরোধের জন্য ফুটানো এবং বিশুদ্ধ পানি পান করা। ফুটপাতের খোলা জায়গার খাবার থেকে বিরত থাকা। ধুলাবালিতে মাস্ক ব্যবহার করা। সর্দি বা কাশির শুরুতেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করা। জ্বরের মাত্রা যদি বেশি হয় বা বমিসহ পেট ব্যথা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া। ডায়রিয়া আক্রান্ত হলে পর্যাপ্ত স্যালাইন পান করা এবং তিনদিনে জ্বর না কমলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আকাশে মেঘ নেই, পাশাপাশি বাতাসে আর্দ্রতা কমে গেছে। এতে কমছে না গরমের তীব্রতা। তীব্র গরমে সারাদেশের জনজীবন অতিষ্ঠ। প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন, তারা পড়ছেন অস্বস্তিতে। মানুষ প্রকৃতির ওপর নানাভাবে খবরদারি করছে। খাল-বিল, নদী-নালা দখল করা হচ্ছে। পাহাড় কাটা চলছে নির্বিচারে। কৃষিজমির ওপর নির্মিত হচ্ছে ঘরবাড়ি। এভাবে নানাভাবেই চলছে প্রকৃতির ওপর অত্যাচার। যে কারণে প্রকৃতি বৈরী হয়ে উঠছে। তাই এ পরিস্থিতি থেকে বাচতে হলে আমাদের অবস্যই এসকল বিধি নিশেধ গুলো মেনে চলবো এবং শিশুদের ক্ষেত্রে সুতি ও হালকা কাপড়ের পোশাকের পাশাপাশি খোলামেলা পরিবেমে রাখার চেষ্টা করবো এবং আবহাওয়ার এই চরমভাবাপন্ন পরিস্থিতি থেকে রক্ষা পেতে আমাদের পর্যাপ্ত গাছ লাগানো দরকার। কেননা পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই।