শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য পৌর মেয়র সাইফুল ইসলামের পৃষ্টপোষকতায় ৩ জুন শনিবার বিকেলে কেন্দ্রিয় মসজিদে আছরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত শেষে, গাবতলীর তিনমাথা ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় পথচারী, রিকশা, ভ্যান, সিএনজি চালকসহ সর্বস্তরের মানুষের মাঝে বিনামুল্যে নিমগাছের চারা বিতরন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মোল্লা। পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবদুর রহিম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, সহ-সভাপতি আবু হাসনাত শাহীন, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, বিএনপিনেতা জিল্লুর রহমান, আবুল কাসেম, খলিলুর রহমান, যুবদলনেতা আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, দৌলতজ্জামান দিপু, সেলিম রেজা, সাব্বির, ছনি, বাবু, পলাশ, সৌরভ, আবদুল মান্নান, পেস্তা, ছাত্রদলনেতা আবদুল গনি, আবদুল মোমিন, জনি, মাইনুল, নাহিদ, শ্রমিকদলনেতা, শফিকুল ইসলাম, আনিছার রহমান ও মর্ণিং প্রমুখ।