সোনাহাট স্থল বন্দর থেকে ভূরুঙ্গামারী হয়ে কুড়িগ্রাম জেলা সদর যাওয়ার একমাত্র সড়কটি এখন মহা সড়ক। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মধ্য দিয়ে কুড়িগ্রাম থেকে নাগেশ্বরী হয়ে ভূরুঙ্গামারী ও সোনাহাট স্থল বন্দর যাওয়ার সড়কটি প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর সড়কটির কাজ বাস্তবায়ন করতে যাচ্ছে। ১ বছর হয়ে যায় নাগেশ্বরী উপজেলার উত্তরে রায়গঞ্জ হাই ইস্কুলের মসজিদের সন্নিকটে রাস্তার কাজ সমাপ্ত হয়েছে। ঐ মসজিদ থেকে রায়গঞ্জ বাজার পর্যন্ত এখনো সড়ক সম্প্রসারন করা হয়নি। এতে জনসাধারনের দূর্ভোগ বেড়েছে। বিশেষ করে রায়গঞ্জ ব্রিজ থেকে ১০০ হাত দূরত্বে দক্ষিন দিকে রাস্তা এত সরু যে, সব সময় সেখানে জ্যাম লেগেই থাকে। ট্রাক, ডে কোস, নাইট কোস, বাস, লড়ি ক্রসিং করার সময় জনসাধারণকে অনেক সময় ধরে ব্রিজের নিকটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হয়। এলাকার সচেতন মহলের অভিমত, রায়গঞ্জ ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে রায়গঞ্জ বাসস্ট্যান্ড ও রায়গঞ্জ হাইস্কুল পর্যন্ত সড়ক দ্রুত সম্প্রসারন করে জনসাধারনের দূর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের পদক্ষেপ নেয়া উচিত।