বিএনপি'র প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে এই কর্মসূচীর আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল রংপুর মহানগর শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রংপুর মহানগর শাখার আহ্বায়ক মোঃ সামসুজ্জামান সামু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (রংপুর বিভাগ) ও রংপুর জেলা শাখার সভাপতি মোঃ নাজমুল আলম নাজু, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক ও রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী, সভায় বক্তব্য রাখেন ওলামা দল রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ নুরুল হক শাহ, সহ-সভাপতি মাওলানা মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় মহানগর বিএনপির সদস্য রুহুল আমিন বাবলু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন সহ মহানগর বিএনপি এবং ওলামা দলের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।