রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। বাঘা উপজেলায় সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব। চারঘাট উপজেলায় সভাপতি হুমায়ন কবির বাবুল ও সাধারণ সম্পাদক মোনিমুল ইসলাম। শনিবার দ্বিতীয় অধিবেশনে রাত ৮টার দিকে এই কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (২৭ মে) বিকাল ৪টায় বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঘা ও চারঘাট উপজেলার বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক হুমায়ন কবির বাবুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রোকুনুজ্জামান রিন্টু। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের উপ শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী শিকদার।
বাঘা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ সোনার পরিচালনায় উপস্থিত ছিলেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আখেরুল ইসলাম, মান্নান সরকার মুকুল, আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির বাবু, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুল হক সৈকত, সদস্য সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।