বগুড়া সারিয়াকান্দির ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ১শ ৮৪ জন উপকারভোগী সদস্যদের মাঝে হাঁস ও ভেড়া বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তমাল মাহমুদ, ডা: পূজা রানী কুন্ডু, উপজেলা আলীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপকারভোগী শ্রী ববিতা প্রমুখ।
আলোচনা সভা শেষে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প ও সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ১শ ৮৪ জনের মধ্যে ১৫০ জনের প্রত্যেককে ২০টি করে হাঁস এবং ৩৪ জনকে ৩টি ভেড়া ও একটি করে ঘর বিতরণ করা হয়েছে।