পাবনার সুজানগরে নবনির্মিত চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় চারটি হলো উপজেলার মানিকহাট, মালিফা, হাটখালী ও উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার সকালে পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির প্রথমে মানিকহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে অন্যান্য তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, আ.লীগ নেতা ইউনুস আলী বাদশা ও ফেরদৌস আলম ফিরোজ উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কারিগরি সহায়তায় বিদ্যালয় চারটির ভবন নির্মাণ করা হয়।