পাবনার সুজানগরে মসজিদের ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পরিবার পরিকল্পনা গ্রহণ বিষয়ক এক অবহিতকরণ সভা সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে এবং ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের সহযোগিতায় ওই অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের এমসিএইচ-এফপি ডাঃ দিল আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (সিএস) ডাঃ মোহাম্মদ আলী জুলকাওছার, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পরিবার পরিকল্পনা পাবনার উপ-পরিচালক এরশাদ আহমেদ নোমানী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুর রহিম ও উপজেলা সমাসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। এর আগে পরিবার পরিকল্পনা বিষয়ে ধর্মীয় বিধি বিধান উপস্থাপন করে বক্তব্য রাখেন মসজিদ ইমাম মাওঃ ফজলুর রহমান।