রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে বিএনপি নেতা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (২২ মে) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল রহিম লালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন,পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,নিমাইচড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরজাহান বেগম মুক্তি,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মনিরুল ইসলাম মনির প্রমূখ। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সগযোগি সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।