খুলনার পাইকগাছায় জমির হারির ৫শত টাকা নিয়ে বিরোধে জমির মালিক ঘের মালিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া খালধার এলাকায়। শনিবার সকালে থানায় অভিযোগ হয়েছে। আহত রায়হান গাজী (৪০) জানান, আমার ১০ বিঘা ঘেরের ভিতর মোকাম গাজীর ৫ শতক জমি রয়েছে। তার হারির ২ হাজার ৫শ টাকা। আমি তাকে ২ হাজার টাকা দিয়েছি। সে আমার কাছে ৫শ টাকা পাবে। শুক্রবার সন্ধ্যায় খড়িয়া বাদশার চা দোকানে আমি বসে ছিলাম। মোকাম গাজী (৪৫) ছেলে রবিউল (২৮), রফিকুল (১৯) আমার কাছে টাকা চায়। তারা আমাকে সময় না দিয়ে পরিকল্পিত ভাবে রড দিয়ে পিটিয় রক্তাক্ত জখম করে দোকানের পাশে ফেলে রাখে। এলাকাবাসী আহত রায়হানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জমির মালিক মোকাম গাজী জানন, ঘের মালিকের নিকট টাকা চাইলে কথা কাঁটাকাটি এক পর্যায় মারামারী হয়। আমার ছেলে রবিউল আহত হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, আহত রায়হানকে থানায় এনে ছিলো, আমি তাকে হাসপাতার থেকে সুস্থ্য হয়ে আসার কথা বলেছি। মামলা দিলে মামলা নেয়া হবে।