খুলনার পাইকগাছায় পৌর বিএনপির আহ্বায়ক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে জামাত বিএনপির ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর রাড়-লী ইউনিয়নের নাশকতা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকি, গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে রাশেদ বিশ্বাস (৩৮), সোলাদানা ইউনিয়নে বয়রঝাপা গ্রামের নূর ইসলাম মোড়লের ছেলে তরিকুল ইসলাম, গড়-ইখালী ইউনিয়নের বাঁশাখালী গ্রামের সোনাই গাজীর ছেলে মফিজুল ইসলাম টাকু (৪৫), একই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের জালাল উদ্দীনের ছেলে রানা মোড়ল (৩৫), হাফিজুর রহমানের ছেলে ইমরান হোসেন (৩২), কপিলমুনি ইউনিয়নের শেখ আবুল কাশেমের ছেলে শেখ ইমাদুল ইসলাম। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ২০২২ সালের রাড়-লী ইউনিয়নের শ্রীকন্ঠপুর রাতে পরিত্যক্ত রাইচ মিলে সরকার বিরোধী নাশকতা চালানোর জন্য পরিকল্পনা করছিল। এ সময় পুলিশের অভিযানে নাশকতা করার সরঞ্জাম সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় ৬০/৭০ জনের নামে মামলা হয়। এ মামলায় আসামিরা পালাতক ছিলো। শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।