দীর্ঘদিন পরে আবার প্রাণ ফিরে পেয়েছে পাবনার সুজানগর উপজেলা ক্যাম্পাসে প্রতিষ্ঠিত দৃষ্টিনন্দন শিশু পার্ক ও চিড়িয়াখানা। সেই সঙ্গে নতুন সাজে সাজছে গোটা উপজেলা ক্যাম্পাস।
২০০৭ সালে ভূতপূূূূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল ইমাম খান উপজেলা ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে নানা কার্যক্রম গ্রহণ করেন। আর ওই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা ক্যাম্পাসের অভ্যন্তরের দিঘিতুল্য বিশাল পুকুর খনন ও আধুনীক ডিজাইনয়ের ঘাট নির্মাণ, ক্যাম্পাসের চতুর পাশে বাগান সৃজন এবং শিশু পার্ক ও ইট সিমেন্টের তৈরী জীবজন্তুর ব্যতিক্রমধর্মী চিরিয়াখানা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল ইমাম খান অন্যত্র বদলী হয়ে যাওয়ার পর উপজেলা ক্যাম্পাসের অন্যান্য স্থাপনার সৌন্দর্য ঠিক থাকলেও অত্যন্ত নয়নাভিরাম ওই শিশু পার্ক ও চিড়িয়াখানার সৌন্দর্যে ভাঁটা পড়ে। বলা চলে উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত ওই শিশু পার্ক
ও চিড়িয়াখানা জরাজীর্ণ হয়ে পড়ে। ফলে উপজেলা ক্যাম্পাসে বিনোদনপ্রেমী মানুষের বিচরণ একদম কমে যায়। কিন্তু বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এলাকার বিনোদনপ্রেমী মানুষের আশা আকাঙ্খার কথা বিবেচনায় নিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরের ওই শিশু পার্ক ও চিড়িয়াখানা সংস্কার করার পাশাপাশি ক্যাম্পাসের সৌন্দর্যকে আরও নয়নাভিরাম করেন। ফলে বর্তমানে উপজেলা ক্যাম্পাস আবার আগের মতো নানা শ্রেণি পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। বিশেষ করে শুক্র এবং শনিবার বিকালে এলাকার বিনোদন পিপাসু মানুষ পরিবার পরিজন নিয়ে ক্যাম্পাসে ঘুরতে আসছেন। ক্যাম্পাসের পাশ ঘেষে নির্মাণ করা ওই শিশুপার্ক, ইট সিমেন্টের তৈরী জীবজন্তুর ব্যতিক্রমধর্মী চিরিয়াখানা এবং দিঘিতুল্য পুকুর ও পুকুরের মাঝে তৈরী করা নান্দনিক পানির ফোয়ারা বিনোদন পিপাসু মানুষকে আকৃষ্ট করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন উপজেলা ক্যাম্পাসের আরও সৌন্দর্য বর্ধনে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আশা করি ওই কর্মসূচি সম্পন্ন হলে সত্যই উপজেলা পষিদের ক্যাম্পাস নয়নাভিরাম বিনোদন কেন্দ্রে পরিণত হবে।