বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে দাকোপ উপজেলা শাখার উদ্যোগে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় চালনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মিসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাকোপ উপজেলা শাখার সদস্য সচীব ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস। মান্যবর অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংগঠনের খুলনা জেলা সহসভাপতি অ্যাডভোকেট অজিত মন্ডল, ডাঃ গৌতম কুমার রায়, জেলা নেতা শ্রীমন্ত অধিকারী রাহুল, গৌরপদ বাছাড়, দেবাশীষ রায়, দীপংকর দাশ। বক্তৃতা করেন জেলানেতা স্বপন রায়, অনিমেষ সরকার রিন্টু, অভিজিৎ সরকার রাহুল, দাকোপ উপজেলানেতা অধ্যক্ষ অসীম কুমার থান্দার, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, জয়ন্তী রানী সরদার, রনজিত কুমার মন্ডল, দীপংকর রায়, অধ্যাপক দুলাল রায়, সনত কুমার হুই বাচ্চু, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, নবনির্বাচীত সভাপতি গোবিন্দ বিশ্বাস, অধ্যাপক সুপদ রায়, সুব্রত কুমার রায়, বিধান বিশ্বাস, পল্লব বিশ্বাস, দেবব্রত সরকার দেবু প্রমুখ। অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, চালনা পৌরসভা আ.লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল। সভাটি পরিচালনা করেন দাকোপ উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রতন মন্ডল ও সাধারণ সম্পাদক পাবক মিস্ত্রি।