ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ধর্মীয় নেতৃবৃন্দের সাথে বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর স্লোগান নিয়ে মে মোমেন্ট উপলক্ষে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছার উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহরের নন্দীবাড়ীস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আবদুল হাই আকন্দ। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মজিদ, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র এরিয়া ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, ওয়াল্ডভিশন এপি ম্যানেজার ন¤্রতা হাউই, ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোঃ শাজাহান সিরাজ টিপি ম্যানেজার, স্বাস্থ্য ও পুষ্টি- ড. জয়ন্ত কুমার নাথ, প্রোগ্রাম অফিসার রাকিবুল ইসলাম প্রমুখ। ‘বাল্যবিয়েকে না’ জানিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ধর্মীয় নেতৃবৃন্দ ঐকমত্য পোষণ করেন। অনুষ্ঠানে বাল্যবিবাহের কুফল বর্ণনা, প্রতিরোধের উপায় ও অন্যান্য বিষয়ে আলোচনার পাশাপাশি শিশু ফোরামের অংশগ্রহণে সচেতনতামূলক নাটক পরিবেশিত হয়। পরে, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।