রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বাঘা শাহী মসজিদ ও মাজার এলাকায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
‘পাওয়ার অব মিউজিয়াম’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাঘা যাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি মন্ত্রনালয়ের আয়োজনে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইতিহাস গবেষক, নাটোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের ইতিহাস বিভাগে প্রভাষক সাইফুল ইসলাম, বাঘা যাদুঘরের কাস্টোডিয়ান (অতিরিক্ত দায়িত্ব) মডেলার এনায়েত হোসেন, হিসাব সহকারি নাইমুর রহমান, স্থানীয় নুরিয়া বেগম প্রমুখ।