রাজশাহীর তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম এখন চলছে ডিজিটাল পদ্ধতিতে। ফলে সেবার মান বৃদ্ধি পাওয়ায় শিক্ষক সমাজে স্বস্থি ফিরেছে। শিক্ষকরা বলছেন, শিক্ষা বিষয়ক সকল কার্যক্রম চলছে এখন ডিজিটাল পদ্ধতিতে। ফলে অনিয়ম ও দূর্নীতির কোন সুযোগ আর নেই। হয়রানি স্বীকার হতে হচ্ছে না শিক্ষকের। সেই সাথে শিক্ষার গুনগত মান উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখছে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। বিদ্যালয় গুলোর অবকাঠামো উন্নয়নের দিকে নজর রাখার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষন দিয়ে গড়ে তোলা হচ্ছে দক্ষ শিক্ষক। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে সিদ্দিকুর রহমান যোগদানের পর অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সেবার মান বৃদ্ধি পেয়েছে। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি চাপড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, তিনি এখানে যোগদানের পর পরই অফিসের কার্যক্রমে স্বচ্ছতার পাশাপাশি কমেছে হয়রানি। তিনি বলেন, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কোন কাজে এসে এখন আর কোন শিক্ষককে হয়রানির স্বীকার হতে হয়না, কোন কাজে অফিসে এসে শিক্ষকরা সম্মানের সহিত সেবা পাচ্ছেন বলেও জানান তিনি। তানোর বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বকুল হোসেন বলেন, বর্তমান শিক্ষা অফিসার শিক্ষক বান্ধন একজন শিক্ষা অফিসার। তিনি বলেন, শিক্ষকরা অফিসে গেলে মান সম্মত সেবা পাওয়ার পাশাপাশি সম্মানিত বোধ করেন।
তানোর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম বলেন, শিক্ষা অফিসের সকল কার্যক্রম এখন ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে হচ্ছে। এখন অনিয়ম ও দূর্নীতির কোন সুযোগ নেই। তিনি বলেন স্মার্ট বাংলাদেশ গঠনে এক ধাপ এগিয়ে রয়েছে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং শিক্ষার মান উন্নয়নে ব্যাপক পরিশ্রম করছেন তানোর উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকচা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দীন বলেন, তানোর উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে থাকা শুন্যপদ গুলো পূর্ণ করতে কঠোর পরিশ্রম করেছেন শিক্ষা কর্মকর্তা। তিনি বলেন, ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের শিক্ষক কর্মচারী স্বল্পতা দূর হওয়ায় শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখছে। তিনি আরো বলেন, বর্তমান শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান স্যার শিক্ষকদের কাছে আদর্শের ও ভালোবাসার মানুষে পরিনত হয়েছেন। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, তানোর উপজেলায় ৬৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৮ টি মাদ্রাসা রয়েছে। বিগত ২০১৫ সালে দেশের শিক্ষক-কর্মচারীদের সুবিধার জন্য অনলাইনে এমপিও কার্যক্রম শুরু করা হয়। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সকল কার্যক্রম এখন ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে হচ্ছে। ফলে এখন নিয়মের বাইরে কোন কিছু করার সুযোগ নেই। ফলে মাধ্যমিক শিক্ষা অফিসে এসে শিক্ষক কর্মচারীরা এখন মান সম্মত সেবা পাওয়ার পাশাপাশি সম্মানিত বোধ করেন। এ ব্যাপারে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, সকল কার্যক্রমই এখন ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে হচ্ছে। ফলে এখন আর অনিয়ম ও দূর্নীতির কোন সুযোগ নেই। তিনি বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতির মেরুদ-, সমাজ গঠনে শিক্ষকদের ভুমিকা সবার উর্ধে, শিক্ষকদের যেনো হয়রানীর স্বীকার না হতে হয়, সেই লক্ষেই কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সম্মানের সহিত সেবা প্রদান করায় শিক্ষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হওয়ার কারণে শিক্ষা ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।