আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তেরখাদা, রূপসা ও দিঘলিয়ার জনগণের পক্ষে নৌকার কাণ্ডারী হতে চান খুলনা জেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেরখাদা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। তিনি শুক্রবার বিকেল ৪টায় উপজেলা আলীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, তেরখাদার জনগণের ভাগ্য হয়ত আবারো খুলতে পারে। দল যদি তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয় তাহলে জনগনের দোয়ায় বিগত ৭০ বছরে যা হয়নি, তিনি তা সম্পন্ন করবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন ২নং বারাসাত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আলীগের সেক্রেটারী কেএম আলমগীর হোসেন, আলীগের সহ সভাপতি নওয়াব আলী টিপু, ৩নং ছাগলাদহ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান সেলিম আহমেদ, আলীগ নেতা এম ফরিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাজী মকবুল হোসেন, সাবেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আকরাম হোসেন, সাচিয়াদহ ইউনিয়ন আলীগের সভাপতি অনাদি কুমার মহন্ত, আবদুর রাজ্জাক, শিক্ষক ফারুকুল ইসলাম, মাওলানা আব্বাস আলী প্রমুখ।