নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়ন থেকে ৭০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১০ মে) সকাল ৬টার দিকে উপজেলার বটতলা গ্রামের শাহ আলমের ছেলে মোহাম্মদ আলী (৩৫) এবং একই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো: আশিকুল ইসলাম (২০) নামে দুইজনকে আটক করা হয়। আটকের পর মাদক আইনে একটি মামলা দায়ের করে মাদক চোরাইকারবারীদের নেত্রকোনা কৌটে প্রেরন করা হয়।