রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধী যুবক ও তার পিতাকে লোহার রড় দিয়ে বেধড়ক ভাবে মারপিট করে আহত করেছে প্রতিবেশীরা।
গুরুতর আহত অবস্থায় পিতা ও প্রতিবন্ধী পুত্রকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় গত বুধবার ১০ই মে আহত বেলাল উদ্দীন বাদি হয়ে প্রতিবেশী কামরুল ইসলামসহ ৩ জনকে আসামি করে তানোর থানায় ও সমাজ সেবা অফিসার বরাবর পৃথক ২টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার কুনদাইন গ্রামের মৃত কেফাতুল্লার পুত্র বেলাল উদ্দীনের সাথে একই গ্রামের মৃত নাছেরের পুত্র কামরুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
গত ৮ই মে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বেলাল উদ্দীনের পুত্র (শারিরিক প্রতিবন্ধী) আবু হেনা (৩২) তার বাবার মুদি দোকান থেকে কামরুলের বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলো।
এসময় প্রতিবন্ধী ওই যুবককে দেখতে পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে কামরুল তাকে ঝাপটে ধরে এবং তার কন্যা ওই প্রতিবন্ধীকে চড় থাপ্পড় কিল ঘুসি মারতে থাকে।
এসময় কামরুলের স্ত্রী বাড়ি থেকে লোহার রড় এনে ওই প্রতিবন্ধী যুবককে বেধড়ক ভাবে মারপিট করে এক পর্যাযে বিবস্ত্র করে ফেলে।
এসময় খবর পেযে তার পিতা বেলাল উদ্দীন তার প্রতিবন্ধী পুত্রকে বাচাতে এগিয়ে আমলে তাকেও লোহার রড় ও দেশীয অস্ত্র নিয়ে তাড়া করে।
এসময় প্রতিবন্ধীর পিতা বেলাল দৌড়ে বাড়িতে গেলে তার পিচু নিয়ে তার বাড়িতে গিয়ে তাকেও লোহার রড় দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার পাশাপাশি বাড়িতে থাকা একটি মটরসাইকের ভাংচুর করে।
এসময় গ্রামবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিযে যায়। পরে পিতা পুত্রকে আহত অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, অবিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।
তানোর উপজেলা মমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন গত নেয়া হবে।