রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কমিটি ১৭ বছর পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (৭ মে) উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইফুল হাসনাত মাহমুদ রফিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ সোনার যৌথ স্বাক্ষরিত এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
জানা যায়, ১৭ বছর আগে আনুষ্টানিকভাবে উপজেলার গড়গড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। তারপর কোন সম্মেলন হয়নি। এই কমিটি একটানা দায়িত্ব পালন করেন। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক পুরাতন কমিটি ভেঙ্গে নতুন সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। মমিনুল ইসলাম নান্টুকে আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সদস্য নির্বাচিন করা হয়েছে সাইফুল ইসলাম, রাসেল সরকার, তহিতুল ইসলাম, রাকিবুল ইসলাম, শাহিন আলী, সুজন আলী, পলাশ হোসেন ও পান্না হোসেন। আগামী ১৬ মে সম্মেলন অনুষ্ঠিত হবে।
গড়গড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের বিলুপ্ত কমিটির সভাপতি মান্না কাজি বলেন, নতুন কমিটির বিষয়ে শনিবার আলোচনা হয়েছিল। ওইদিন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নান্টুর মায়ের মৃত্যুর কারণে কয়েকদিন পরে কমিটি গঠনের বিষয়ে প্রস্তাব দিয়েছিলাম। পরে কমিটি বিলুপ্তর বিষয়ে আমি কোন চিঠিপত্র পায়নি।
এ বিষয়ে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ সোনা বলেন, শুধু গড়গড়ি ইউনিয়নে না, যে সব ইউনিয়ন বা পৌরসভার কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেই সব স্থানে জেলা কমিটির সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।