নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় সরকারি ১নং খাস খতিয়ান দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করার অভিযোগের খবর পাওয়া গেছে। কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মাছ মোহাল এলাকার বাসিন্দা মোকলেস মিয়া (৪৫) এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি সরকারি ১নং খতিয়ানের সাবেক- ৯৮ ও হাল ৩২৬ দাগের ওপর ক্ষমতার প্রভাব কাটিয়ে পূর্ব বাজার মাছ মোহাল এলাকায় সরকারি পাবলিক টয়লেটের পাশেই একটি টিনসেট ঘর নির্মাণ করে সরকারি ভূমি দখল করে নিয়েছে।
অভিযোগে জানা যায়, আবুল হাসেম নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে সরকারি জমি উদ্ধারে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়ের করার পরেও উপজেলা প্রশাসন অদ্যাবধি কোন পদক্ষেপ নেননি। অভিযোগকারী জানান, আমি মার্চ মাসে বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করেছি কিন্তু উপজেলা প্রশাসন কোন কর্ণপাত করেনি, বিষয়টি ভাবিয়ে তুলেছে।