চার বছর মেয়াদ পুর্তিতে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও সালমা আক্তার। রোববার দুপুরে তার কার্যালয়ে চেয়ারম্যান দ্বয়কে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় তিনি আগামীতে তারা জনগণ ও উপজেলার উন্নয়নে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী স্থানীয় প্রশাসন ও উপজেলা বাসীর নিকট দোয়া এবং সহযোগীতা কামনা করেন। অপরদিকে একই সময় ইউএনও সালমা আক্তার উপজেলা পরিষদের ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে এক সেট করে পোষাক বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম উপস্থিত ছিলেন।