পাবনার সুজানগরে সাইফুল ইসলাম ওরফে উজ্জ্বল নামে এক ইনকাম ট্যাক্স কর্মচারী ও ইউনিলিভারের ডিলারের বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোর নগদ টাকা, স্বর্ণালংকার এবং টেলিভিশনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে ওই চুরি সংঘটিত হয়। ওই সাইফুল সুজানগর পৌরসভার ৬নং ওয়ার্ডের কালিবাড়ীপাড়া এলাকার বাসিন্দা।
এলাকাবাসী যায়, শুক্রবার রাতে সাইফুল ও তার পরিবার বাড়ী ছিলনা। এ সুযোগে একটি সঙ্গবদ্ধ চোরের দল রাত ১২টা দিকে বাসার কিচেন রুমের এডজাস্ট ফ্যান ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা নগদ ৭লক্ষ ৩০হাজার টাকা, ২ভরি ওজনের স্বর্ণালংকার এবং ২৪ ইঞ্চি একটি রঙিন টেলিভিশনসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান বলেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি চোর ধরতে অভিযান পরিচালনা করছে।