পাবনার সুজানগরে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে কর্মী সভা পন্ড হয়ে গেছে। সেই সঙ্গে এ সময় প্রতিপক্ষ গ্রুপের হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাসান আলহাজ আহত হয়েছে। শুক্রবার উপজেলার কামালপুর উচ্চবিদ্যালয় মাঠে ওই ঘটনা ঘটে।
সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস বলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কর্তৃক বিএনপির অধিকাংশ ত্যাগি এবং পরীক্ষিত নেতা-কর্মীকে বাদ দিয়ে সুজানগর উপজেলা ও পৌর বিএনপির একটি অকার্যকর তথা পকেট কমিটি গঠন করা হয়। ওইদিন সকাল ১১টায় ওই কমিটির নেতৃত্বে উপজেলার হাটখালী ইউনিয়ন বিএনপির একাংশের উদ্যোগে কামালপুর উচ্চবিদ্যালয় মাঠে কর্মী সভার আহবান করা হয়। এ সময় বিএনপির প্রতিপক্ষ গ্রুপ ওই সভায় হামলা চালিয়ে সভাটি পন্ড করে দেওয়ার পাশাপাশি উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাসান আলহাজকে মারপিট করে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুজানগর থানার অফিসার চার্জ আবদুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার বলেন এ ব্যাপারে অভিযোগ করা হলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।