পাবনার সাঁথিয়ায় সাত জুয়ারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নন্দনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তাইজাল মুন্সির ছেলে আবীর মুন্সী(২৬),হাটবাড়িয়া বোয়াইলমারী গ্রামের জব্বার খাঁর ছেলে রাসেল রানা ওরফে রোমেল(১৯),তাইজুল ইসলামের ছেলে শিহাব প্রামানিক(১৬)ইমান শিকদারের ছেলে হোসাইন শিকদার(২২), প্রদীপ মালাকারের ছেলে সঞ্জয় মালাকার(২২), রব্বান আলীর ছেলে রিয়াদ হাসান(১৯) এবং সানু খাঁর ছেলে শামীম হোসেন(২৮)।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(৪মে) সন্ধ্যায় সাঁথিয়া থানার এসআই আবদুর রউফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার হাটবাড়িয়া বোয়াইলমারী উচ্চবিদ্যালয়ের পেছনে মাঠ থেকে তাদের জুয়া খেলার সময় গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ ৫হাজার ৪৭০ টাকা জব্দ করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার(৫মে)তাদের পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।