পাবনার সাঁথিয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ পাবনা। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার বড়পাথাইলহাট গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে ইমরান মোল্লা (৩৪) ও সোনাতলা বড় ক্যানাল পাড়া গ্রামের জমিন মোল্লার ছেলে বাচ্চু মোল্লা।
পাবনা র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(৩মে)বিকেলে স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল সাঁথিয়া উপজেলাধীন বড়পাথাইল হাট গ্রামের ইমরান এর ওয়ার্কশপের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৫৬ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা,১৪০ গ্রাম গাঁজা,মোবাইল ও নগদ ৫হাজার ৭১৮টাকাসহ ইমরান ও বাচ্চুকে গ্রেপ্তার করে।
র্যাব-১২ পাবনার সিনিয়র এএসপি কিশোর রায় জানান,এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জব্দকৃত আলামতসহ তাদের সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান,বৃহস্পতিবার(৪মে)আটককৃতদের পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।