কুড়িগ্রামের রাজারহাটে বাক প্রতিবন্ধী কিশোরী(১৫)কে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষনের সময় এলাকাবাসী ধর্ষককে হাতে নাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার(১মে) সন্ধ্যায় উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্দির মৌজার আঃ ছোবান মিয়ার বাড়িতে। পুলিশ মঙ্গলবার(২মে) সকালে রাজারহাট থানা পুলিশ ধর্ষক রুবেল মিয়াকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, ওই গ্রামের আঃ ছোবান মিয়ার ছেলে রুবেল মিয়া(২৩) একই মৌজার রতিগ্রাম এলাকার মিজানুর রহমানের বাক প্রতিবন্ধী মেয়ে(১৫) কে বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। ঘটনার দিন সোমবার(১মে) বিকাল ৫টার দিকে নজরুল নামের এক ব্যক্তি বাইসাইকেল যোগে মেয়েটিকে নিয়ে বাড়িতে পৌচ্ছে দেয়ার কথা বলে নিয়ে যায়। কিন্তু প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে পৌচ্ছে না দিয়ে কৌশলে রুবেল মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিজ শয়ন ঘরে লম্পট রুবেল মিয়া জোরপূর্বক বাক প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে। এলাকাবাসী টের পেয়ে রুবেল মিয়াকে হাতে নাতে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশ এলাকবাসীর সহযোগীতায় গুরত্বর অসুস্থ ধর্ষিতাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। মঙ্গলবার(২মে) সকালে রাজারহাট থানা পুলিশ ধর্ষক রুবেল মিয়াকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে। এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রুবেলকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।