পহেলা মে সোমবার মহান মে দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড় ১০টায় শ্রমিকদের আয়োজনে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রাজারহাট উপজেলা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রাজারহাট উপকমিটির সভাপতি নাজমুল হুদা নাজু, ট্রাক- ট্যাংকলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রাজারহাট শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও রাজারহাট হোটেল শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন প্রমূখ।এছাড়া উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছেন।