কুড়িগ্রামের ঢর রাজিবপুর উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্র থেকে এবার ১২১৯জন শিক্ষার্থী এসএসসি, এসএসসি ভোক ও দাখিল পরীক্ষা দিচ্ছে। প্রথম দিন পরীক্ষায় অনুপস্থিত রয়েছেন ২০জন।
জানা গেছে রাজিবপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি ২৭০জন, ভোকেশনাল থেকে দোয়া ২১১জন পরীক্ষা দিচ্ছে। অনুপস্থিত রয়েছে ৮জন। অপরদিকে রাজিবপুর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩৪৮জন পরীক্ষা দিচ্ছে। অনুপস্থিত রয়েছেন ৪জন। চর নেওয়াজী বিএল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৬২জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুপস্থিত রয়েছে ৩ জন। এ ছাড়া চর রাজিবপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে ১২৩জন পরীক্ষার মধ্যে পরীক্ষা দিয়েছে ১১৮জন। অনুপস্থিত রয়েছে ৩জন।
এব্যাপারে চর রাজিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান সরকার জানান শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীগণ। চর রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত ঢক্রবর্ত্তী বলেন সব্বোর্চ সর্তকতা মুলক অবস্থায় ও কঠোর নজরদারির ভিত্তিতে একটি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চলছে।