বজ্রপাতে পুড়লো আস্ত একটি তালগাছ। শনিবার (২৯ এপ্রিল) বিকালে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাজান।
এদিকে আগুন লাগার পর থেকে ঘটনাস্থল দেখার জন্য সেখানে কয়েক শতাধিক উৎসুক মানুষের ভীড় জমে যায়। তালগাছে বজ্রপাত আঘাত হানার কারণে এবং অল্পের জন্য ওই স্থানের জান ও মাল রক্ষা পাওয়ায় স্থানীয় ও এলাকাবাসী সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।