বগুড়ার শেরপুর পৌর শহরের রেজিষ্ট্রি অফিস বাজার এলাকায় ২৯ এপ্রিল শনিবার সকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেছেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। প্রচারণাকালে তিনি সাধারণ খেটে খাওয়া মানুষ, ব্যাবসায়ী ও বাজারে আসা ক্রেতা বিক্রেতাদরে সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা যুবলীগের সভাপতি তারেকুল ইসলাম তারেক, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সরকার, আওয়ামী লীগ নেতা আবু তালেব আকন্দ, আবদুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম প্রমূখ।