কুড়িগ্রামের রাজারহাটে ধান ক্ষেত দেখতে গিয়ে লাশ হলেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৮এপ্রিল) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছত্রজিৎ বড়ুয়াপাড়া গ্রামে। এলাকাবাসীরা জানান, ওই গ্রামের অমল চন্দ্র রায় (৫০) শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে ধানক্ষেত দেখতে যায়। দীর্ঘসময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ধানক্ষেতের পানির সেচের ক্যানেলে তার লাশ দেখতে পায়। পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।অমল চন্দ্রের লাশ এক নজর দেখতে শত শত লোকজন ভিড় জমায়। মৃগী রোগে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছে। তার ভাই নিয়াশা চন্দ্র জানান, দীর্ঘদিন ধরে দাদা অমল চন্দ্র মৃগী রোগে আক্রান্ত। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আঃ কুদ্দুস প্রামানিক নিশ্চিত করেছেন।