মিথ্যা মামলায় অন্যত্র সরে থাকার কারণে বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ এনে ১২ জনের নামে একটি এজাহার দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলী নেপালতলী দক্ষিনপাড়া গ্রামে।
গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের নেপালতলী দক্ষিনপাড়া গ্রামের কোরবান আলী মন্ডলের মেয়ে জোসনা বেগম বাদী হয়ে থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের সাথে পুর্বহতে দ্বন্দ ফ্যাসাদ চলে আসছে। ২১ এপ্রিল প্রতিপক্ষরাগন বাদীনির ইটের দেয়াল অন্যায়ভাবে ভেঙ্গে ফেলে। তাতে বাধা দিলে প্রতিপক্ষগন ও এজারের আসামীগন থানায় বাদীনি জোসনা বেগমসহ ৮ জনের নামে উল্টো একটি মিথ্যা মামলা দায়ের করে। ওই মামলার কারণে জোসনা বেগমসহ অন্যান্য বিবাদীগন পুলিশের গ্রেপ্তার এড়াতে বাড়িতে না থাকার কারনে, মিথ্যা মামলার বাদীসহ অন্যন্যরা দলবদ্ধ হয়ে পুর্বপরিকল্পনানুযায়ী ২৬ এপ্রিল বেলা ২ টায় প্রকাশ্যে দিবালোকে বিভিন্ন প্রকার দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীনি জোসনা বেগমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়।
এজাহারে আরো বলা হয়েছে, হামলাকারিরা দেড় ভড়ি স্বর্ণের গহনা, ৩টি বিদেশী কম্বল, জমির দলির ও বাক্রে রক্ষিত ৩ লাখ নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ছাড়া ইটের প্রাচির ভেঙ্গফেলে ও একটি টিনের ঘরের সকল টিন খুলেনিয়ে যায়। ঘরে থাকা টিভি, ফ্রিজ, আসবাবপত্র ঘরের দরজা জানালা ভেঙ্গে আরো ৩ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিতে গেলে বাদীনি জোসনা বেগমের বোন রতœা বেগমকে, আসামীগন ইট নিক্ষেপকরে চোখে গুরুতর আহত করে। সংবাদপেয়ে বাদীনি জোসনা বেগম ও ভিকটিম রতœা বেগম জরুরী সেবা ৯৯৯ ফোন করলে ঘটনার স্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর আসামিরা প্রকাশ্যে হুমকি দেয় যে, এ ঘটনায় কোন মামলা মোকর্দ্দমা হলে, পরে তোদের যেখানেই পাব, সেখানেই হাত, পা, কেটে পঙ্গু বানাব ও হত্যা করে লাশ গুমকরে ফেলব।
এব্যপারে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জোসনা বেগম বাদী হয়ে মমিন মিয়াকে প্রধান করে ১২ জনের নামে থানায় একটি এজাহার দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।