কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বৃহৎ উচ্চমাধ্যমিকশিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার ৫০ বছরে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটিতে ৫শ, ১ হাজার, ২ হাজারসহ মোটা অংকের অনুদান দিয়ে কলেজের নতুন পুরাতন শিক্ষার্থীসহ হাজার হাজার শুভান্যুধায়ী নিবন্ধনের মধ্য দিয়ে অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সকাল থেকে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি বিভিন্ন আনুষ্ঠানিকতায় শুরু হলেও খাবার পরিবেশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে।
এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিন্ত্রী জাকির হোসেন এমপি,
বিশেষ অতিথি কুড়িগ্রাম-২আসনের এমপি পনির উদ্দিন আহমেদ, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্যড. মশিউর রহমান, ড.আইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী,কুড়িগ্রাম ডিসি মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম এসপি আাসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, ফুলবাড়ী উপজেলা চেযারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুসহ আরও অনেকে।
সঞ্চালনা করেন ফুলবাড়ী সদর ইউপির সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাদল, হারুন অর রশিদ, জাকারিয়া মিঞা, হাবিবুর রহমান হাবিব, মেহেদী হাসাস প্রমূখ।
অনুষ্ঠানটি সবদিকে ভালোই হলেও দুপুরে নিবন্ধিত মানুষেরা খাবার গ্রহণে চরম বিপাক ও ভোগান্তির শিকার হয়েছে। সঠিক ব্যবস্থাপনা না থাকায় ৫শ, ১ হাজার, ২ হাজারসহ মোটা অংকের অনুদান দিয়েও খাবারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় নিবন্ধিতদের। এতে দীর্ঘ গরমে অতিষ্ঠ মানুষেরা পড়েন চরম বিপাকে।
অনেকে লাইনের দাঁড়ানোর লোকলজ্জায় পড়ে খাবার না নিয়ে চলে যান। অনেকে লাইনে দাঁড়িয়ে থেকেও খাবার না পেয়ে খালি হাতে ফিরে যান। স্থানীয় সাংবাদিকদের কয়েকজনকে দেয়া হয়নি খাবার। সাংবাদিকদের খাবার পরিবেশনেও দেখা গেছে বৈষম্যতা। দায়িত্বরতরা চরম উদাসীনতা ও বৈষম্যতা সৃষ্টি করে প্রাপ্য খাবার থেকে বঞ্চিত করেন সাংবাদিকদের।
২ হাজার টাকায় যৌথ নিবন্ধিত করা আদুরী খাতুন জানান, তিনি খাবারের ৪ টি খাবারের খাবার কুপন হাতে নিয়ে অপেক্ষার পরও একটি খাবার প্যাকেট পাননি। পেটে ক্ষুধ নিয়ে তাকে ফিরে যেতে হয়েছে। এমন ঘটনা ঘটেছে টাকা দিয়ে নিবন্ধিত সহ¯্রাধিক মানুষের ভাগ্যে।
সবমিলে ফুলবাড়ী ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার ৫০ বছরে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সঠিক ব্যবস্থাপনায় পরিচালনা না হওয়ায় অংশগ্রহণকারী নিবন্ধিত শিক্ষার্থী, অতিথি ও শুভান্যুধায়ীদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। রাতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি ঘৃণা ও প্রশ্ন ছড়িয়েছে সব খানে।
এখানে এপার ও ওপার বাংলার খ্যাত শিল্পী নামধারী শিল্পী নোবেল নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে গান গাওয়ার সময় মাইক্রোফোন ও মাইক্রোফোনের স্টান্ড ভেঙ্গে ফেলায় ও মাতাল হয়ে এলোমেলো গান গাওয়ার কারণে দর্শক শ্রোতাকে চরমভাবে বিরক্ত ও অপমান করে। পরে তার উপর ক্ষিপ্ত শ্রোতারা জুতা ও বোতল ছুঁড়ে মারা হয়। অবস্থার বেগতিক হলে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়।