বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবু সাইদ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে রামপাল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবু সাইদ, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান এএস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান হামিম নূরি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি প্রমুখ। সভায় রামপাল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবু সাইদ ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রনাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক জীবনে তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কখনও দলের বাইরে কোন কাজ করেননি। উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি কখনও কোন অন্যায় করেননি, বরং মানুষের উপকার করেছেন। কিন্তু কিছু স্বার্থান্বেসী নেতা শেখ আবু সাইদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে ওই কু-রুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বক্তারা। অন্যথায় আরও কঠিন কর্মসূচি হুশীয়ারী দেন প্রতিবাদকারীরা।
উল্লেখ, ১৩ এপ্রিল রামপাল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় জেলা আওয়ামী লীগের সদস্য ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবু সাইদের সম্পর্কে বেশকিছু আপত্তিকর বক্তব্য দেন কয়েকজন নেতা।