নওগাঁর রাণীনগরে স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালের পক্ষে মোটরসাইকেল শোডাউন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ব্যাপক প্রচারের লক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই শোডাউন বের করা হয়। শোডাউনে নেতৃত্ব দেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও এমপি পুত্র রাহিদ সরদার।
শোডাউনটি বের হয়ে উপজেলা সদর,কাশিমপুর, গোনা, কালীগ্রাম, আবাদপুকুর, একডালা, পারইলসহ বিভিন্ন বাজার ও এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় দলীয় বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। শোডাউ চলাকালে বিভিন্ন বাজার এলাকায় থেমে থেমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও জনগনকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শোডাউনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম আকন্দ,সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু,প্রচার সম্পাদক আবদুল খালেক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, সাবেক যুবলীগ নেতা জামিনুল ইসলাম জনি, উপজেলা অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজসহ উপজেলা,ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।