খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দিঘলিয়া উপজেলার সেনহাটি স্টার ২ নং নিবাসী মোঃ ওসমান মিয়ার পুত্র বিশিষ্ট ব্যবসায়ী এস এম জাহিদুর রহমান (৪৫) রোববার (২৩ এপ্রিল) সকালে ঢাকাস্থ বসুন্ধরা এলাকার নিজস্ব বাসভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এ অকাল মৃত্যুতে গভীর শোক, তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, খুলনা জেলা পরিষদের সদস্য ফারহানা হালিম, যুগ্ন সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, আওয়ামী মহিলা লীগ নেত্রী শামসুন্নাহার, গাজী জাকির হোসেন, কে এম আসাদুজ্জামান, যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি মোঃ সাইফুদ্দিন রিতা, কৃষক লীগের সভাপতি মোঃ আবদুর রহমান সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলি, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, মোল্যা নাহিদুর রহমান, শেখ ইয়াসিন আরাফাত প্রমুখ।