খুলনার পাইকগাছায় বড়ভাই লাঠি দিয়ে পিটিয়ে ছোটভাই ভাইপোকে রক্তাক্ত জখমে থানায় অভিযোগ। ঘটনাটি বৃহস্পতিবার বিকালে উপজেলার গড়-ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে। অভিযোগে উল্লেখ, উপজেলার গড়-ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের মৃত ইনসাফ আলী গাজী ৩ ছেলে ও শারীরিক প্রতিবন্ধি এক মেয়ে রয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রতিবন্ধি মেয়ে আনোয়ারা খাতুন (৬০) তার পিতার লাগানো নারকেল গাছ থেকে নারকেল পাড়ে। এ সময় ইনসাফ আলী গাজীর বড় ছেলে রব্বানী গাজী (৫৫) ও তার ছেলে আজিজুল গাজী (২৫) বাঁধা দেয়। ছোটভাই বিষয়টি জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায় রব্বানী গাজী (৫৫) তার ছেলে আজিজুল গাজী (২৫), বাবু সরদারের ছেলে আবদুর রহমান (৩০)সহ ১০/১২ জন মার্জন গাজী (৫০) ও তার ছেলে মফিজুল গাজী (২৪)কে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত মার্জন গাজী বাদী হয় থানায় অভিযোগ করেছে। থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।