খুলনার ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়-'৮৬ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন রিলাক্স হোটেল এ- বিরিয়ানি হাউজে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শিকড়-'৮৬ এর ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শিক্ষাবিদ ও সাংবাদিক আবদুল কাদের খান,সাংবাদিক আবদুল লতিফ মোড়ল। সভায় অন্যানদের মধ্যে উপস্হিত ছিলেন শিকড়-৮৬ এর সাধারণ সম্পাদক মোঃ কওছার আলী সরদার,মোঃ দেলোয়ার হোসেন,প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,শিব প্রসাদ,ওহিদুল ইসলাম,সরোয়ার হোসেন মোড়ল,সহ সংগঠনের অন্যান নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি মোঃ আসাদুজ্জামান।