বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী'র পক্ষ থেকে খুলনা জেলা অটোরিকশা, অটো টেম্পু মাহিন্দ্রা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় রূপসা চিংড়ি বনিক সমিতির কার্যালয়ে শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে ভারচুয়ালে প্রধান অতিথির বক্তৃতা করেন, আবদুস সালাম মূর্শেদী এমপি। এ-সময় সভাপতিত্ব করেন খুলনা জেলা মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলাম।
মাহিন্দা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মামুন শেখের সঞ্চালনায় বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল। যুবলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন, শাহরিয়ার ইমন। মাহিন্দ্রা মালিক সমিতির সভাপতি মো. নাজির শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ প্রশান্ত দে, মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাসেল শেখ, সহ-সভাপতি আশিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল শেখ, কোষাধ্যক্ষ হাতেম শেখ ও সদস্য অহিদুল ইসলাম প্রমুখ।