রাজশাহীর বাগমারায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে সাবেক ভারপ্রাপ্ত কর্মান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম,কাউন্সিলর হাচেন আলী, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, সোলাইমান আলী হিরু, বীরেন্দ্রনাথ সরকার, প্রদীপ কুমার সিংহ। ওই দোয়া ও ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।