খুলনার ডুমুরিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি এর পক্ষে ঈদ উপহার হিসেবে কাপড় বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ডুমুরিয়া সদরে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় উপস্হিত ছিলেন জেলা আ'লীগ নেতা এ্যাড.রবীন্দ্র নাথ মন্ডল ও শোভা রাণী হালদার,উপজেলা আ'লীগ নেতা শেখ নাজিবুর রহমান,এম,এম সুলতান আহম্মেদ,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, মোল্যা সোহেল রানা,বিষ্ণু প্রসাদ মল্লিক,শীলা রাণী মন্ডল,মহিলা লীগ নেত্রী তহমিনা বেগম,বিভা বিশ্বাস,শিমু আক্তার প্রমূখ।