আওয়ামী যুবলীগের খুলনার পাইকগাছা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ইস্যুতে পাইকগাছা ও কয়রা যুবলীগেরকর্মী সমর্থকদের মাঝে আনন্দ উচ্ছ্বাস শুরু হয়েছে। একক আহ্বায়ক পদে অশিন হতে ১০জন প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দাখিল করেছেন। তবে সকল জল্পনা-কল্পনা উপেক্ষা করে কে হতে যাচ্ছে উপজেলা যুবলীগের আহ্বায়ক সেটি এখন দেখার বিষয়। তৃণমূল পর্যায়ে আওয়ামী যুবলীগের রাজনীতি ও সংগঠনকে গতিশীল করার জন্য কাজ করছে দলটি। এ লক্ষ্যে ৩০ মার্চ খুলনা জেলা নেতৃবৃন্দের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পাইকগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ন-আহবায়ক পদে নেতাকর্মীদের পূণাঙ্গ জীবন বৃত্তান্ত আহবান করা হয়। সে মোতাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক পদে এমএম আজিজুল হাকিম, আবদুর রাজ্জাক রাজু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শেখ আবুল কালাম আজাদ, প্রবণ কান্তি মন্ডল, এসএম শামসুর রহমান, শেখ মাসুদুর রহমান, দিপঙ্কর মন্ডল, ফরাদুর জামান তুষার ও বারিক গাজী। এ ছাড়া যুগ্ন-আহবায়ক পদে ২৮ জন প্রার্থী তাদের স্ব-স্ব নামের জীবন বৃত্তান্ত জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ বরাবর জমা দিয়েছেন। আগ্রহী প্রার্থীগণের দাখিলকৃত পত্র যাচাই বাছাই পরবর্তী কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নির্দেশক্রমে উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষিত হতে পারে বলে জানাগেছে। তবে সর্বশেষ আহ্বায়ক পদ প্রত্যাশীদের মধ্যে দলীয় সাংগঠনিক, সৎ যোগ্য ও শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখেই বিদ্যমান পদে প্রতিনিধি নির্বাচিত করবেন এমনটি আশা ও প্রত্যাশা পাইকগাছা উপজেলা যুবলীগ নেতাকর্মীদের। আবার অনেকেই মনে করছেন যুবলীগের এ আহ্বায়ক পদটি নিয়ে নতুন চমক আসতে পারে। উপজেলা নেতৃবৃন্দ বলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি আহবান করার প্রথমত ধন্যবাদ জানাই জেলা নেতৃবৃন্দকে। অত্র উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা কেন্দ্রিক নেতাকর্মীদের মাঝে আজ আনন্দের বন্যা বইছে। সাধারণ নেতাকর্মীরা আজ উজ্জীবিত। আমাদের মত সাধারণ নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল, আশা ও ভরসার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খাঁন নিখিল ও জেলা নেতৃবৃন্দ। আমরা সর্বদা তাদের দীর্ঘায়ু কামনা করি। অপরদিকে যুগ্ন-আহবায়ক পদে নিজের জীবন বৃত্তান্ত তুলে ধরে জেলা নেতৃবুন্দের কাছে সিভি প্রদান করেছেন প্রদীপ অধিকারী।