সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৭এপ্রিল) উপজেলা পরিষদ সভাক্ষএক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। সভায় উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আবদুল মুমীত, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলরের সাবেক ডিপুটি কমেন্ডার আবদুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।