ঈদ-উল-ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে বাগমারা উপজেলার আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
রোববার বিকেলে ৩ টায় এ উপলক্ষে উপজেলার শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ। এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেয়র আবদুল মালেক মন্ডল, রিয়াজ উদ্দীন আহমেদ, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও তৃণমূলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।