খুলনার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন থেকে ১২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় শ্যমনগর উপজেলার পারশেমারী গ্রামের শাহ আলম নামে এক শিকারিকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে মাংস সহ তাকে সুন্দরবনের আন্দারমানিক বন টহল ফাঁড়ীতে হস্তান্তর করা হয়েছে। আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেন বলেন, জব্দকৃত হরিণের মাংস ও আসামীকে আমার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলাদায়ের করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক ব্যাক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।