মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষক দলের গজারিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল গজারিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার এর বাড়িতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকারের সঞ্চালনায়,
মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মো: মাজেদ হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএনপির কৃন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, বালুয়াকান্দী ইউনিয়ন বিএন পির সভাপতি বোরহান উদ্দিন ভুইয়া।
মোঃ হেলাল ভূঁইয়া, বিএনপি'র যুব দলের নেতা
বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষক দল গজারিয়া উপজেলার নেতৃ বৃন্দ বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।