নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এতিমখানা,লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসাসমূহে প্রায় সাড়ে পাঁচ টন চাল বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদল ফিতর উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল নিজস্ব তহবিল থেকে এই চাল বিতরণ করেন।
শনিবার দুপুরে এমপি আনোয়া হোসেন হেলাল এর নিজস্ব ব্যবসায়ীক প্রতিষ্ঠান উপজেলা সদরের ইটভাটা চত্বরে চাল বিতরণ করা হয়। ১০০ কেজি করে মোট ৫৩টি মাদ্রাসা প্রতিষ্ঠানে ৫হাজার ৩০০ কেজি চাল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল বারেক মোল্লা,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম আকন্দ,প্রচার সম্পাদক আবদুল খালেক,সদস্য রাহিদ সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।