সারাদেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতেও বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে।
অতঃপর ও বৈশাখী সঙ্গীতের সাথে সাথে একটি বর্নাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষীন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে বৈশাখী মেলার ষ্টোল পরিদর্শন করেন বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষ। শোভাযাত্রার নের্তৃত্বদেন, উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা আওয়ামী লীগের সাধান সম্পাদক পীযূষ কান্তি রায়সহ দাপ্তরিক কর্মকর্তা, সামাজিক সংস্কৃতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উস্থিত ছিলেন।