বাংলার চোখ তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন। শুক্রবার (১৪ ই এপ্রিল) রংপুর নগরের জাহাজ কোম্পানির মোড়ে ইফতার বিতরের কার্যক্রমে উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ।
বাংলার চোখ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী তানবীর হোসেন আশরাফী সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা ও বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, রসিকের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, বাংলার চোখের উপদেষ্টা নুরুল হক মুন্না, তানবীর হোসেন আশরাফির সহধর্মিনী কণ্ঠশিল্পী মিতু আক্তার।
বাংলার চোখ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী বাবলু সঞ্চালনায় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলার চোখের সদস্য দুলাল মিয়া ওমর ফারুক সহ সদস্য বৃন্দ।